কোরবানিতে ফ্রিজ বিক্রির টার্গেট ছাড়িয়েছে মার্সেল

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:০৪
কদিন পরই কোরবানির ঈদ। ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম। তবে এবার ঈদে ব্যাপক বিক্রি হচ্ছে মার্সেলের ফ্রিজ।
 
গত বছরের ঈদুল আজহা বা আগস্ট মাসের তুলনায় এবার এরই মধ্যে ৩৭.৬৮ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি করেছে মার্সেল। ঈদ উপলক্ষে ফ্রিজ, টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্সেস  ১০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষের ধারণা- মাস শেষে প্রবৃদ্ধির হার ৪৫ শতাংশের বেশি হবে। 
 
মার্সেল কর্তৃপক্ষ জানায়, কোরবানি ঈদ মানেই ফ্রিজ বিক্রির মুখ্য সময়। কেননা, সারা বছরে মোট ফ্রিজ বিক্রির প্রায় অর্ধেকই হয়ে থাকে এ সময়ে। আর কোরবানির ঈদে ফ্রিজ বিক্রির এই বাড়তি চাহিদাকে মাথায় রেখে চলতি মাসে গত আগস্টের চেয়ে ৩০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রির টার্গেট ছিল। তবে, চলতি মাসের প্রথম ২৩ দিনে এই টার্গেটকে ছাড়িয়ে প্রায় ৩৮ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা- চলতি মাসের শেষ সপ্তাহে ফ্রিজের চাহিদা ও বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে। 
 
মার্সেল সূত্রমতে, মার্সেল ফ্রিজের ডিপ অংশ অন্যদের চেয়ে বড়। ফলে আলাদা করে ডিপ ফ্রিজ না কিনলেও চলে। এ ছাড়া সাশ্রয়ী মূল্য, ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী, আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা এবং স্থানীয় আবহাওয়া উপযোগী করে তৈরি বলে বাজারে মার্সেল পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। 
 
মার্সেল বিপণন বিভাগের (উত্তর) প্রধান মোশারফ হোসেন রাজীব বলেন, চলতি বছরের শুরু থেকেই সারা দেশে মার্সেল ফ্রিজের চাহিদা ও বিক্রি বেড়েছে আশাতীত। বিশেষ করে, গত রোজার ঈদের আগে থেকে বিক্রি কয়েকগুণ বেড়েছে। মার্সেলের বিক্রি বৃদ্ধির পেছনে তিনি বিভিন্ন যুক্তি দেখান। যার মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যুগোপযোগী ডিজাইন, সাশ্রয়ী মূল্য, সারা দেশে বিস্তৃত বিক্রয় ও সার্ভিস নেটওয়ার্ক এবং দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা। 
 
বিপণন বিভাগের (দক্ষিণ) আরেক প্রধান ড. সাখাওয়াৎ হোসেন বলেন, ঈদকে ঘিরে রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজের বিক্রি বেশ ভালো। এরই মধ্যে টার্গেটের চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। আবহাওয়া ভালো এবং বিক্রির বর্তমান ধারা অব্যাহত থাকলে গতবারের চেয়ে ৪০ শতাংশেরও বেশি ফ্রিজ বিক্রি হবে এবারের কোরবানিতে।
 
ইত্তেফাক/ইউবি