রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:০৭
 
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বেলা তিনটায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ১২ জন প্রতিনিধির সঙ্গে সংলাপে বসেছে ইসি।
 
পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যেই ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ঈদের আগে ছয়টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে।
 

ইত্তেফাক/এএম