নাটোরের সিংড়ায় ডিস সংযোগ প্রদানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার করেরগ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার লালোর ইউনিয়নের ডাক মণ্ডুপ গ্রামের হাতেম আলীর ছেলে জনি (২২) ও একই গ্রামের হামিদ আলীর ছেলে বল্টু।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারা ডিস কেবলের সংযোগ দেয়ার জন্য নলডাঙ্গা উপজেলার করেরগ্রামে যায়। বিদ্যুতের পুলে উঠে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
ইত্তেফাক/ইউবি
