ত্রাণ কোনও দয়া নয়, দুর্গত মানুষদের অধিকার: অনন্ত জলিল

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:৩৭
আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল বলেছেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে আমি কুড়িগ্রাম এসেছি। ত্রাণ কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’
 
বৃহস্পতিবার স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে এই মন্তব্য করেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল।
 
সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, আমি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ আছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন।’
 
 
এরআগে দুপুর দুইটার দিকে অনন্ত তিনি হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানে তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ২৪’শ পরিবারকে ত্রাণ সহায়তা দেন অনন্ত। এরমধ্যে থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেন অনন্ত জলিল।
 
ইত্তেফাক/ রেজা