বঙ্গবন্ধুই বাংলাদেশের রাজনীতির এনসাইক্লোপিডিয়া : আফজাল হোসেন

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:১৫
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু আমাদের রাজনীতির মহান শিক্ষক। তাকে না জানলে রাজনৈতিক শিক্ষা পরিপূর্ণ হয় না। সুতরাং দেশপ্রেমের রাজনীতি করতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। 
 
শোকের মাস উপলক্ষে বৃহস্পতিবার পটুয়াখালী সদর ও দুমকি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ লাইব্রেরির জন্য বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ডাইরি ‘কারাগারের রোজনামচা’ বই প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 
 
আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতি করবেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন না, তা হয় না। দলের নেতা হতে হলে  ত্যাগের মানসিকতা থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ তার যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে  বাংলাদেশ  আজ  আলোর পথে  এগিয়ে যাচ্ছে। 
IMG0
তিনি আরো বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে সম্মৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।  
 
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, বিএলপি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন, মৌকরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ।
 
ইত্তেফাক/ইউবি