ইলিশের জিআই নিবন্ধন সনদ মত্স্য অধিদফতরে

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:২৭
 
ইলিশ বাংলাদেশের ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। বৃহস্পতিবার মত্স্য অধিদফতরের মহাপরিচালকের হাতে এ সনদ তুলে দেয়া হয় বলে জানিয়েছেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার মো. সানোয়র হোসেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
 
ইলিশ বাংলাদেশের দ্বিতীয় পণ্য হিসেবে জিআই সনদ পেল। এর আগে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি।
 

ইত্তেফাক/এএম।