নিজের ছবির সাফল্যে স্বাভাবিক ভাবেই খোশ মেজাজে রয়েছেন বলিউডের খিলাড়িখ্যাত অক্ষয় কুমার। উপরি পাওনা, এ বার বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় ঢুকে পড়েছেন অক্ষয় কুমার। ফোর্বসের সেই তালিকা তো আছেই, পাশাপাশি রমরমিয়ে বক্স অফিসে ব্যবসা করছে অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’।
সেই টয়লেটেই আবার ছবির প্রচার সারলেন অক্ষয়। না, নতুন করে ‘টয়লেট: এক প্রেম কথা’র প্রচার নয়, সিদ্ধার্থ মালহোত্র ও জ্যাকলিনের ‘আ জেন্টলম্যান’-এর প্রচার করলেন তিনি। শুক্রবার মুক্তি পাচ্ছে ‘অ্যা জেন্টলম্যান’। আর সেই ছবির প্রচারেও রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন খিলাড়ি।
Smart.Suave.Thorough. Watch out for @S1dharthM in and as #AGentleman with the lovely @Asli_Jacqueline this Friday at a theatre near you :) pic.twitter.com/iZpi6yrQTR
— Akshay Kumar (@akshaykumar) August 23, 2017
প্রচার করতে ছেলেদের একটি টয়লেটের বাইরে দাঁড়িয়ে আবেদন করছিলেন সবাইকে শুক্রবার ‘আ জেন্টলম্যান’ দেখতে যাওয়ার জন্য। বলেই ‘জেন্টলম্যান’দের টয়লেটের দরজা ঠেলে ঢুকতে গিয়েই দেখলেন এক জন নারী বেরিয়ে আসছেন! সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন খোদ অভিনেতা অক্ষয় দরজা খুলে ভিতরে তো ঢুকেছিলেন। শেষ পর্যন্ত কী হল তা অবশ্য জানা যায়নি!
ইত্তেফাক/রেজা
