ইরাকে জাহাজ ডুবি, ২০ নাবিকের লাশ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৯:৪৯
দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে জাহাজ ডুবির ঘটনায় ২০ ইরাকি নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানায়।
 
আল-মেসবার নামের জাহাজটি শনিবার ইরাকি জলসীমায় একটি বিদেশি পতাকাবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়ার পর আট ইরাকি নাবিককে জীবিত ও চার জনের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার জাহাজ উত্তোলনের পর আরো ১৬জনের লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/সাব্বির