বিচারপতি এমএ করিমের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১১:০৪
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ করিম ইন্তেকাল করেছেন।
 
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শুক্রবার ভোরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এক শোক বার্তায় প্রধান বিচারপ্রতি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
আজ তার নিজ বাড়ি কুমিল্লায় দাফন করা হবে বলে জানিয়েছে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. ছাব্বির ফয়েজ।
 
ইত্তেফাক/ইউবি