প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রেজেন্টস ‘চেঞ্জ ডিরেকশন-এ সুইসাইড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ পাওয়ার্ড বাই রংপুর রাইডার্স। বৃহস্পতিবার ডন সামদানি ফ্যাসিলেটেশন এবং ভার্টিকাল হরাইজন এর যৌথ উদ্যোগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (উইল্যাব) এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
আত্মহত্যার কারণ হিসেবে বিবেচিত নানা কারণ বিষণ্ণতা, মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি সকল কিছু নিয়ে তরুণরা যাতে যথাযথ নির্দেশনা পায়, সেটাই ছিল এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় মেডিকেল সেন্টারে কর্মরত সাইকিয়াট্রিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসার ডক্টর মোহাম্মাদ নজরুল হক। তিনি সব সময় কাছের মানুষদের সঙ্গে নিজের মনের চিন্তা-দুশ্চিন্তা ও অনুভূতি ভাগাভাগি করার গুরুত্ব চিন্তা তুলে ধরেন। মানসিকভাবে দুশ্চিন্তায় ভোগা একজন মানুষের জীবনে তার পরিবার ও বন্ধুর করণীয় ও দায়িত্ব নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক বলেন, জীবনের ভালমন্দ বিষয়গুলো থেকে শুধুমাত্র ভালো দিকগুলোর দিকে মনোযোগ দিতে, তাতেই বিষণ্ণতা থেকে দূরে থাকা সম্ভব।
রংপুর রাইডার্স এর ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার পাঠানো বার্তায় জানান, জীবন যতই কঠিন হক, কোন না কোন উপায় ঠিকই থাকে। একটু আশার আলোর জন্যে লেগে থাকা উচিত। কারণ, প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্বপূর্ণ।
অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয় সচেতনতামূলক এই অনুষ্ঠান। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই রকম আয়োজন করার পরিকল্পনা করেছেন আয়োজকরা। এই অনুষ্ঠানের পার্টনার ছিল ইউল্যাব, দ্য ডেইলি স্টার, স্টার ইউথ, জিটিভি, রেডিও ফুর্তি, র্যাংগস তোশিবা ও উইক্রিয়েট।
