মেসি, রোনালদোকে ছাড়িয়ে যাবে নেইমার : রানিয়েরি

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৭:৩০
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে ছাড়িয়ে নেইমারই বিশ্ব সেরা হবেন বলে মন্তব্য করেছেন ইতালীয় কোচ ক্লদিও রানিয়েরি। 
 
রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়া ব্রাজিলীয় সুপার স্টার নেইমার ফরাসি ফুটবল টুর্নামেন্ট লীগ ওয়ানে এরই মধ্যে দুর্দান্ত সূচনা করেছেন।লীগের দুই ম্যাচে অংশ নিয়ে আদায় করেছেন তিন গোল। চলতি মাসের শুরুতে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসের ওই ক্লাবে যোগ দেন ২৫ বছর বয়সী নেইমার। 
 
বর্তমানে সন্তেসের প্রধান কোচের দায়িত্ব পালনকারী চেলসি ও লিস্টার সিটিসহ বিভিন্ন নামী-দামী ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ করা রানিয়েরি বলেন, ‘নেইমারই হলেন ভবিষ্যতের ব্যালন ডি’অর খেতাব জয়ী ফুটবলার। আমার মতে বিশ্বসেরা খেলোয়াড় হবার মতো সবগুলো গুণাবলী নেইমারের রয়েছে। যে কারণে মেসি ও রোনালদোর পর তিনি হয়ে উঠবেন বিশ্বসেরা খেতাব জয়ী ফুটবল তারকা।’
 
তার মতে আগামীতে মেসি ও রোনালদোকেও ছাড়িয়ে যেতে পারেন নেইমার। বলেন, ‘তিনি এখনো বয়সে তরুণ। মনে হচ্ছে ক্রমান্বয়ে তিনি তাদেরও ছাড়িয়ে যাবেন।’ 
 
ইত্তেফাক/রেজা