ব্রাসেলসে সেনার উপর চাপাতি হামলা, নিহত হামলাকারী

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৯:১৫
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্ত্রস্থলে নিরাপত্তায় নিয়োজিত দুই সেনাকে লক্ষ্য করে চাপাতি হামলা চালানো হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই হামলাকারী। 
IMG0
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ত্রিশ বছর বয়সী এই আক্রমণকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়। হামলার শিকার দুই সেনার একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যেখানে হামলা চালানো হয়েছে সেই এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী।
IMG1
জানা গেছে, গত বছর এক সন্ত্রাসী হামলায় বত্রিশ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেন। দেশটির কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, চাপাতি হাতে যে ব্যক্তিটি ওই দুই সেনার উপর আক্রমণ চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’ কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে। প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু