ডেমোক্র্যাটের হিকেনলুপার ও রিপাবলিকানের কাসিচ যৌথভাবে লড়বেন

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৯:৪৮
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটপন্থী গভর্নর জন হিকেনলুপার এবং ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকানপন্থী গভর্নর জন কাসিচ যৌথভাবে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনা করছেন।
 
এর ফলে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের বিষয়টি কঠিন যেমন হবে, তেমনি ডেমোক্র্যাট দলের পুনরায় হোয়াইট হাউসে আসাও কঠিন হতে পারে। 
IMG0
তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তারা। কাসিচের উপদেষ্টা জন ওয়েভার বলেছেন, তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক আছে। এটা যদি হয় তাহলে উত্তম একটি কাজ হবে। মানুষ দেখবে কিভাবে দুই দলের দুজন একসঙ্গে লড়াইয়ে সামিল হতে পারেন। সিএনএন ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু