মাঝে মাঝে ছোটকাকু এমন সব কথা বলেন যে কথাটা শোনার পর মনে হয় কথাটা তো সবার জানা। কিন্তু কথাটা তারপরও কেন সবার মনে আসে না?...মানুষ ভাবে এক হয় আরেক। ফোনটা রাখার সময় ভেবেছিলাম, নাছোড়বান্দা ওই মহিলার কাছ থেকে ছাড় পেলাম। তখন ছিল বিকেল চারটা।
আর এখন ঠিক তিন ঘণ্টা পর সন্ধ্যা সাতটার আমরা রওনা দিয়েছি কণ্ঠশিল্পী আবিদুর রহমানের বাড়ির দিকে.....ভদ্রমহিলা ভেতরে এলেন। আসতে আসতেই বললেন, বুঝতেই পারছেন। আমার প্রয়োজনটা কত জরুরি। সে জন্য ফোনটা রেখেই চলে এসেছি।
এখন যদি আপনার ছোটকাকু দু’ঘণ্টা পর দেখা দেন তাতে আমার আপত্তি নেই আমি অপেক্ষা করব......আবার ভদ্রমহিলার সেই কথা। ফোনেও উনি বলেছিলেন, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ গোপনীয়। এভাবেই এগিয়েছে এবারের ছোটকাকু সিরিজের ঢাক বাজলো ঢাকায়।
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ এবার ‘ঢাক বাজলো ঢাকায়’। ৮ পর্বের সিরিজটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল আযহার আগের দিন থেকে ঈদুল আযহার সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
নাটকটি পরিচালনার পাশাপাশি আফজাল হোসেন ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয়ে করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল, আফজাল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
