‘ভেরিফাইড’ হলো দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৪:৩১
 
ফেইসবুকের ‘ভেরিফাইড’ স্বীকৃতি পেল দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ। শনিবার থেকে পেইজটিতে নীল বৃত্তের ভেতরে সাদা টিক চিহ্নটি যুক্ত হয়েছে। বর্তমানে ২১ লাখের বেশি অনুসারীর রয়েছে ইত্তেফাক অনলাইনের ফেসবুক পেজটিতে।
 
দৈনিক ইত্তেফাক বাংলাদেশের প্রাচীনতম দৈনিকগুলোর একটি। ২৪ ডিসেম্বর ১৯৫৩ সালে দৈনিক ইত্তেফাক সর্বপ্রথম প্রকাশিত হয়, তখন এটি ছিলো সাপ্তাহিক। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে।
 
ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া। বর্তমানে ঐতিহ্যবাহী এ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাসমিমা হোসেন।
 
উল্লেখ্য, ফেসবুক ভেরিফাইড হলো, আইডির পাশে ছোট্ট একটা নীল কালারের টিক চিহ্ন। সাধারণত কর্তৃপক্ষ কোন বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইডি ভেরিফাই করে থাকে। এতে করে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে সকল ভুয়া একাউন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়। ফলে সাধারণ মানুষ নির্দিষ্ট ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইডি সহজেই খুঁজে পায়।
 
দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজের অনুসারী, সকল সংবাদের নিয়মিত পাঠক মতামত দেয়া এবং সঙ্গে থাকার জন্য সকল পাঠককে ধন্যবাদ জানিয়েছে দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/আনিসুর