পবিত্র হজ পালনে রবিবার সৌদি আরব যাচ্ছেন এরশাদ

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৮:০৭
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পবিত্র হজ পালনের জন্য আগামীকাল রবিবার ভোর ৬টায় সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। 
 
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার হজ পালনের সময় এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন।
 
সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি এয়ার লাইনের বিমানে হুসেইন মুহম্মদ এরশাদ এবার হজে যাচ্ছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
 
 
ইত্তেফাক/ইউবি