আগামী ৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে হরর ফিল্ম ‘ইট’। ১৯৮৬ সালে স্টিফেন কিংয়ের লেখা জোকার ভিত্তিক উপন্যাস ‘পেনিওয়াইজ’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। তবে সিনেমার কাহিনীকে ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে থিয়েটার কর্তৃপক্ষের অদভুত এক শর্ত।
৯ সেপ্টেম্বর সিনেমার মুক্তির দিন টেক্সাসের অস্টিনের মুভি থিয়েটারের দর্শক হতে হলে আসতে হবে জোকার সেজে। জোকার সেজে না আসলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না থিয়েটার হলে। পেশাদার জোকারদের পাশাপাশি সাধারণ মানুষও আসতে পারেন সিনেমা দেখতে।
তবে শর্ত একটাই, জোকার সেজে আসতে হবে। এর আগে নারীদের নিয়ে তৈরি করা ‘ওয়ান্ডার উইম্যান’ এর প্রদর্শনীর সময় থিয়েটার কর্তৃপক্ষ নিয়ম করেছিল শুধু নারীরাই প্রদর্শনীতে অংশ নিতে পারবে। তবে এসব শর্ত নিয়ে সিনেমা প্রেমিদের সমালোচনার মুখে পড়েছে থিয়েটার কর্তৃপক্ষ।
জোকার সেজে সিনেমা দেখার আপত্তি জানিয়ে অনেকেই হুমকি দিয়ে নানা মন্তব্য করে আসছেন। একজন তো প্রশ্ন করে বসেছেন, এর পরের সিনেমা ‘হান্নিবাল’ এর প্রদর্শনী দেখার জন্য কি তাহলে ‘সিরিয়াল কিলার’ হতে হবে? হাফিংটন পোস্ট
ইত্তেফাক/আনিসুর
