ওমর সানী-মৌসুমীর ‘এ কি খেলা’

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০৯:৫৮
 
এনটিভিতে ঈদের ষষ্ঠদিন রাত ৮টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এ কি খেলা’। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, মুনিরা ইউসুফ মেমী, বৃন্দাবন দাশ, রাজিব রাজ প্রমুখ।
 
মাসুদ ও রিয়া সুখী দম্পতি। দু’জনই চাকরিজীবী। তাদের জীবনের অবসর খুব কম। এই ব্যস্ততার মধ্যেই কয়েকদিন সময় বের করে দেশের বাইরে ছুটি কাটানোর প্ল্যান প্রায় ঠিকঠাক। যাওয়ার ঠিক একদিন আগে মাসুদের কাছে ফোন আসে তার গ্রাম থেকে। গ্রামেরই এক পরিচিতা অসুস্থ।
 
চিকিৎসার জন্য ঢাকায় আসবে। কাজেই তার সহযোগিতা প্রয়োজন। এ কথা শুনে মেজাজ বিগঢ়ে যায় রিয়ার। শুরু হয় দু’জনের মধ্যে মতবিরোধ, বাকবিতণ্ডা। একপর্যায়ে ঘর ছাড়ে রিয়া। নানা ঘটনার মধ্যে জানা যায়, মাসুদের এক অতীত ঘটনা। যা বদলে দেয় সবকিছু।
 
ইত্তেফাক/আনিসুর