তাবারক হোসেনের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ এবং মাজহারুল ইসলামের পরিচালনায় ‘এক রাত্রি’ নামক টেলিফিল্মটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাতে আরটিভি-তে। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সাদিয়া ইসলাম মৌ, রুনা খান, মাজনুন মিজানসহ অনেকে।
তসলিমা সরকার গ্রাম্য বধূ। স্বামীর সাথে শহরে এসেই নাম পাল্টে ফেলেন। সন্দেহ প্রবণ মহিলা স্বামীকে সারাক্ষণই সন্দেহের চোখে দেখেন। স্ত্রীর মানসিক অত্যাচারে শিল্পপতি তাহসান সরকারের জীবনে চরম হতাশা নেমে আসে।
সাথে যোগ হয় কর্পোরেট জগতের ষড়যন্ত্র। তাহসান তার একান্ত সচিব নীলুর সাথে নতুন সম্পর্কে জড়িয়ে যান। নীলু-তাহসানের মাঝে এক যৌগিক সম্পর্ক, সংসার আর কর্পোরেট জগতের নানা দ্বন্দ্ব-সংঘাত প্রভৃতিকে কেন্দ্র করে এগিয়ে যায় ‘এক রাত্রি’র কাহিনি।
ইত্তেফাক/আনিসুর
