সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সব ধরণের ছবি পোস্ট করে আলোচনায় আসছেন নায়িকা-মডেলরা। সেখানে জায়গা করে নেয় খোলামেলা ছবিও। সে রকমই কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। আর তাতে স্ত্রীর প্রতি বেজায় ক্ষুব্ধ সঞ্জয় দত্ত।
সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে, মান্যতার বেশ কয়েকটা ছবি নিয়ে আপত্তি রয়েছে সঞ্জয়ের। তিনি চান না মান্যতা খোলামেলা ছবি পোস্ট করুক। স্ত্রীকে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি।
গত জুন মাসে লাল সুইম সুটে একটি ছবি পোস্ট করেছিলেন মান্যতা। আবার বিকিনি ছবিও রয়েছে তার ইনস্টাগ্রাম পেজে। এই ধরনের ছবি পোস্ট করার ক্ষেত্রে মান্যতার আরও সাবধানী হওয়া উচিত বলে মনে করেন সঞ্জয়।
এই ছবিগুলি পোস্ট করার বিষয়ে সঞ্জয়ের মত নেই বলেও খবর প্রকাশিত হয়েছে। মান্যতার খোলামেলা ছবি পোস্টের বিষয়টি সঞ্জয়ের নজরে আনেন তার বন্ধুরা। এটা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেন সঞ্জয়।
ইত্তেফাক/আনিসুর
