মিরপুরে ১ম টেস্টে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্যাট কামিন্সের একের পর এক আঘাতে সাজঘরে ফিরে যায় সৌম্য(৮), ইমরুল(০) এবং সাব্বির(০)।তবে বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ তামিম ও সাকিবের ব্যাটিং দৃড়তায় শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৮ ওভারে ৩ উইকেটে ৯৬ রান। তামিম ১ চার ও ২ ছয়ে ৩৩ এবং সাকিব ৬২ বলে ৪৮ রানে অপরাজিত আছেন।
এর আগে হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের আজ প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/এমআর
