গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ছয়জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি অনিক বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ১৫ আগস্ট সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী শুয়াগ্রাম মন্দির থেকে নাম কীর্তন গান শুনে বাড়ি ফেরার পথে শুয়াগ্রামের অনিক বৈদ্য ( ১৯), দিপংকার বৈদ্য (২৫), রনি বৈদ্য (১৮), শিমুল বৈদ্য (১৯), তমাল বৈদ্য (১৯), সুমন বিশ্বাস( ২০) শুয়াগ্রাম ব্রিজের উত্তর পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পিতা মামলা করার পদক্ষেপ নিলে ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে নানা ধরণের হুমকি দেয়া হয়। যার ফলে মামলা করতে বিলম্ব হয় বলে জানিয়েছে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পিতা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহাদাৎ হোসেন বলেন, মামলার ১ নম্বর আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান
