কাহালুতে বাসচাপায় প্রেস মালিক নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৫৪
বগুড়ার-সান্তাহার সড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডে রবিবার দুপুরে বাসচাপায় মো. বাবলু (৪৮) নামের এক প্রেস মালিক নিহত হয়েছেন।
 
জানা গেছে, বগুড়া শহরের শাপলা মার্কেটে প্রেস পট্টির বাবলু প্রিন্টিং প্রেসের মালিক বাবলু রবিবার দুপুরে বগুড়ার সান্তাহার থেকে মোটরসাইকেলে বগুড়া শহরে ফিরছিলেন। কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
                                
ইত্তেফাক/ইউবি