আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা মঙ্গলবার

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:৩২
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 
 
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বিজ্ঞপ্তিতে তিনি সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি