বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশে নিয়ে আসছে আকর্ষণীয় ডিজাইন এবং উচ্চতর সেলফি প্রযুক্তির নতুন ফোন এ-৭১। অপোর এই নতুন ফোন এ-৭১ এ রয়েছে অক্টাকোর সিপিইউ, ৩ গিগা-বাইট র্যাম এবং ৩০০০ মিলি অ্যাাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি থাকছে অপোর উচ্চতর ক্যামেরার প্রযুক্তি।
এর ফ্রন্ট ক্যামেরায় থাকছে বিউটিফাই ৪.০। আনন্দময় মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখতে বিশেষায়িত রিয়ার ক্যামেরা।
এছাড়াও এর স্লিম মেটালিক বডি এ ৭১ ফোনটিকে করছে আরও আকর্ষণীয়। দুটি রঙে পাওয়া যাবে এই ফোনটি, গোল্ড এবং কালো।
আগামী ৩০ আগস্ট ২০১৭ থেকে অপোর সকল অফলাইন স্টোরে পাওয়া যাবে এ৭১ ফোনটি। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬.৯৯০ টাকা।
অপো এ৭১ এর রয়েছে ৫.২ ইঞ্চির স্ক্রিন যা গেম খেলা ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে করবে আরও আকর্ষণীয়। এর পাতলা মেটালিক ইউনি-বডি ডিজাইন ফোনটিকে হাতে ধরতে করেছে আরও সুবিধাজনক। এতে রয়েছে দ্রুত চার্জিং এর সুবিধা।
প্রত্যাশার থেকেও ভাল মানের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। কম আলোতেও ভাল ছবি তুলতে সক্ষম এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এর ১৩ মেগা-পিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি।
অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেডের নব-নিজুক্ত ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “মধ্যম মানের ফোনের বাজারে এই ফোনটি আমাদের গ্রাহকদের জন্য একটি আনন্দের খবর। আমরা বিশ্বাস করি, এই ফোনটির চমকপ্রদ ফিচার এবং উন্নত সেলফি প্রযুক্তি গ্রাহকদের মনে জায়গা করে নেবে।`
ইত্তেফাক/নূহু
