ঈদের দিন ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৩:১৯
 
চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে প্রখ্যাত কথাসাহিত্যি রাবেয়া খাতুনের নাটক ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’। পরিচালনা করেছেন আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, আবুল হায়াত প্রমুখ।
 
গল্পে দেখা যাবে, কান্তা ইসলাম একজন সরকারি কর্মকর্তা, গ্রামে এসেছেন গ্রামীণ মহিলাদের কর্ম উদ্যোগে উৎসাহিত করতে সাতদিনের কর্মশালায়। তিনি একজন কবিও। ঘটনাক্রমে ঘনিষ্ঠতা হয় স্থানীয় সরকারি ডাক্তার কায়সারের সাথে। কায়সার বিলেতে পড়াশোনা করা, কিন্তু বিদেশ এমন কি ঢাকা ও ভালো লাগায় প্রত্যন্ত গ্রামে চাকরি খুঁজে নিয়ে এখানেই বসবাস করেন।
 
দেশ-বিদেশের কোনো নারীই যাকে কখনো আকর্ষণ করতে পারেনি, সেই কায়সার কান্তার প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে এবং কান্তার ফেরার দিনের পূর্বে একটি বিশেষ দিন চেয়ে নেয় শুধু তার সাথে থাকার জন্য হয়তো বা প্রস্তাব দেবার জন্যই। আর সেদিনই বিশেষ এক টেলিফোনে স্বপ্নভঙ হয় কায়সারের...
 
ইত্তেফাক/আনিসুর