সালাউদ্দিন লাভলুর ‘সোনাবানু’

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৩:২৫
 
একরোখা মেয়ে সোনাবানু। শুধু একরোখা বললে কম বলা হবে। যে কোনো বিষয়ে সোনাবানু যেমন জেদি তেমনই বেপরোয়া। এই একরোখা-জেদি মেয়েটি ভালোবেসেছিল রশীদ নামের একটি ছেলেকে। কিন্তু এই রশীদ সোনাবানুর সঙ্গে ভালোবাসার অভিনয় করলেও গোপনে জাহানারাকে পেতে মরিয়া।
 
ব্যাপারটা সোনাবানু অনেকদিন বুঝতে পারেনি। ভালোবাসার মানুষটার মন জোগাতে কী করে না সোনাবানু! সেই সোনাবানু যখন জানতে পারে ও যে রশীদের চিন্তায় বিভোর সেই রশীদ আসলে তার নয়, জাহানারার। এ চিন্তা করে মাথা খারাপ হয়ে যায় ওর। এমনি এমনি নিজের পাওনা ছেড়ে দেওয়ার মানুষ নয় সোনাবানু...
 
চ্যানেল আইতে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সোনাবানু’। রচনায় কাজী শহিদুল ইসলাম ও পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। এ নাটকে অভিনয় করেছেন বাঁধন, শশী, শর্মীমালা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর