কবি বেলাল চৌধুরীর অবস্থা উন্নতির দিকে

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৬:২৫
একুশে পদকপ্রাপ্ত ষাট দশকের বিশিষ্ট কবি বেলাল চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তাকে তরল খাবার দেয়া হচ্ছে।
 
রবিবার বাসায় অসুস্থ হয়ে পড়লে কবিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিত্সার জন্য ডা. ফিরোজ আহেমদ কোরাইশির নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের ৪০৪ নম্বর কেবিনে রেখে কবিকে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী এ সব তথ্য জানান। তিনি জানান, বেলাল চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি সমস্যায় ভুগছেন। হাসপাতালে পরীক্ষার পর পাকস্থলীতেও সমস্যা ধরা পড়েছে। চিকিত্কদের পরামর্শে তাকে তরল খাবার দেয়া হচ্ছে। কথাও বলছেন।
 
ষাট দশকের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক কবি বেলাল চৌধুরী। তিনি ঢাকাস’ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন দীর্ঘদিন। এ ছাড়া রুপালী গ্রুপের ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ সম্পাদনা করেন। তিনি বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’এ চাকরি করেন।

ইত্তেফাক/এএম।