‘আমাকে মাফ করে দাও’, কোর্টে রাম রহিমের কান্না

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৭:৪১
ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় ভারতের স্বঘোষিত ধর্মীয়-গুরু গুরমিত রাম রহিম সিংকে সোমবার ১০ বছরের জেল দিয়েছে ভারতের সিবিআই পরিচালিত একটি বিশেষ আদালত। রোথকের সুনারিয়া জেলে বিশেষ একটি কক্ষে এই আদালত বসানো হয়। সোমবার সকালে সিবিআই বিচারক জগদ্বীপ সিংকে একটি হেলিকপ্টারে করে পঞ্চকুলা থেকে রোথকে উড়িয়ে নেয়া হয়।
 
এরপর বিচারক তার রায় পড়া শুরু করলে সেসময় সেখানে উপস্থিত ছিলেন রাম রহিম। রায় পড়া শেষে হলে রাম রহিম দোষ স্বীকার করে নিয়ে আরো কম সাজার জন্য আবেদন করেন। এসময় প্রবল প্রতাপশালী এই ধর্মীয় গুরু কান্নাভেজা কণ্ঠে বলেন ‘মুঝে মাফ কার দো (আমাকে মাফ করে দাও) ’
 
IMG0
 
২০০২ সালে ২ নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়া শেষে শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান রাম রহিম। তাকে ওইদিনই রোথকের জেলে কয়েদ করে রাখা হয়। এনডিটিভি।
 
ইত্তেফাক/রেজা