শিল্পা শেঠি থেকে সানি লিওন, ‘বাবা’র ভক্ত গোটা বলিউড

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২১:০৫
দুই সেবিকাকে ধর্ষণের অপরাধে ১০ বছরের কারাদন্ড প্রাপ্ত স্বঘোষিত ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংয়ের নানা অজানা কাহিনী এখন গণমাধ্যমের সয়লাব। রাম রহিম সিং ভারতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ভারত সরকারের থেকে তিনি ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। শান শওকত আর আভিজত্যে ভরপুর ছিল বাবার জীবন। 
 
বাবার ভক্ত শুধু ভারতের সাধরন মনুষ ছিল তা কিন্তু নয়। রাম রহিম তার জাদু ছড়িয়েছিলেন বলিউডেও। তিনি নিজেই তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সেসঙ্গে শিল্পা শেঠি থেকে হালের সানি লিওন কে নয় বাবার ভক্ত!
 
 
জন আব্রাহাম আর অনিল কপূরের সঙ্গে বাবা রাম রহিম। কিছু গুরুতর বিষয়ে আলোচনায় ব্যস্ত তাঁরা।
 
 
বাবা’র ছবির প্রচারে সাংবাদিক সম্মেলন করেছিলেন হৃতিক রোশনও।
 
 
শিল্পা শেট্টি এবং তাঁর বোন শমিতাও দেখা করতে যান রাম রহিমের সঙ্গে। এক সঙ্গে ছবিও তোলেন।
 
 
রাম রহিমকে কেন্দ্র করে সম্প্রতি বরুন ধবনের একটি টুইট নিয়ে প্রবল আলোচনা হয়। ফিল্ম নিয়ে আলোচনা করছেন তিনি রাম রহিমের সঙ্গে।
 
 
এমএসজি দ্য মেসেঞ্জারের প্রোমোশনে গুরমিত রাম রহিম এবং তাঁর মেয়ে হানিপ্রীতের সঙ্গে সোহেল খান।
 
 
সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গেও দেখা গিয়েছে বাবা রাম রহিমকে।
 
ইত্তেফাক/রেজা