হবিগঞ্জের মাধবপুর উপজেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠন ডানপিটে গ্রুপের উদ্যোগে বন্যাকবলিত ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
সোমবার সকালে উপজেলার প্রত্যন্ত এলাকা আদাঐর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের দুই শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী দেয়া হয়। এ উপলক্ষ্যে আতকাপাড়া গ্রামে ডানপিটে গ্রুপের সভাপতি রাজীব দেব রায় রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর।
সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য রহিছ উদ্দিন শুক্কুর, সাদেক মিয়া, আবেদুর রহমান, রাসেল আহাম্মেদ, এখলাছুর রহমান সিরাজী, মিজানুর রহমান খাদেম, ইকবাল খান, সজল গোপ, আনিসুর রহমান মুক্তার, জহিরুল ইসলাম লিটন, খালেদ হাসান হূদয়, সজিব রায়, জামাল মিয়া, ইয়াছিন মিয়া, বাদশা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএম।
