ঈদ উপলক্ষে আরব আমিরাতের ৮০৩ কারাবন্দীকে মুক্তি

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২১:২২
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৮০৩ বন্দীকে মুক্তির আদেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা  সোমবার এ কথা জানায়।
 
আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের আদেশে ক্ষমা ও মুক্তিপ্রাপ্ত এসব কারাবন্দী ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন। শেখ খলিফা মুক্তিপ্রাপ্ত বন্দীদের আর্থিক সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির