উত্তর জার্মানিতে দুই রোগীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক নার্সকে আরো কমপক্ষে ৮৪টি হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা এ ব্যাপারে তদন্ত করছে।
জার্মান সংবাদমাধ্যমের নীতিমালা অনুসারে শুধুমাত্র নিয়েলস এইচ নামে পরিচয় দেওয়া ওই নার্স ২০০৬ এবং ২০১৫ সালে দুইটি হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। তিনি একটি হাসপাতালে ওই ভুক্তভোগীদের প্রাণনাশক ওষুধ দিয়েছিলেন। তার অন্যান্য কর্মস্থলেও মৃত্যুবরণ করা রোগীদের আত্মীয়-স্বজনেরা অধিকতর তদন্তের জন্য অনুরোধ করেন। তার অপরাধের মাত্রা অনুসন্ধানে ২০১৪ সালে একটি কমিশন গঠন করা হয়েছিল, যা তাকে দ্বিতীয় বিশ^যুদ্ধ পরবর্তী জার্মানির সবচেয়ে কুখ্যাত খুনি হিসেবে পরিচিতি দেয়।
নিয়েলস যে হাসপাতালগুলোতে কাজ করেছেন, সেখানে হৃৎযন্ত্রের ক্রিয়া এবং রক্ত চলাচল বন্ধ হয়ে অস্বাভাবিক হারে রোগীদের মৃত্যু হয়েছিল। এরকম প্রায় ১৩৪টি রোগীর মৃতদেহ সনাক্ত করা হয়েছে, যেগুলোতে ওই প্রাণনাশক ওষুধ ব্যবহার করা হয়। ওলডেনবার্গ শহরের পুলিশ প্রধান জোহান খুমে বলেছেন, ‘তদন্ত যেকোনো কল্পনাকে অব্যাহতভাবে ছাড়িয়ে যাচ্ছে। কতজনকে খুনকে করা হয়েছে, এটা সহজভাবে বলা সম্ভব না।’ বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
