ভারতের ৪৫ তম প্রধান বিচারপতি দীপক মিশ্র

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৯:২৪
ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন দীপক মিশ্র। গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত রবিবার দেশটির প্রধান বিচারপতি হিসেবে জে এস খেহরের মেয়াদ শেষ হয়। 
 
জানা গেছে, ২০১৮ সালের ২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন দীপক মিশ্র। গত মাসে জে এস খেহর তার উত্তরসূরি হিসেবে দীপক মিশ্রের নাম সুপারিশ করেন। তিনিই দেশটির সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি ছিলেন। চলতি বছরের মে মাসে নির্বাহি (মেডিক্যাল ছাত্রী) গণধর্ষণ মামলায় চারজনের মৃত্যুদণ্ড দেন বিচারপতি দীপক মিশ্র। এই পদে উড়িষ্যা রাজ্যের তৃতীয় ব্যক্তি তিনি। এর আগে উড়িষ্যার রঙ্গনাথ মিশ্র ও জি বি পট্টনায়েক প্রধান বিচারপতি ছিলেন। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু