নিখোঁজ মার্কিন নাবিকদের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৯:৫২
তেল ট্যাংকারের সঙ্গে মার্কিন নৌবাহিনীর মিসাইল ডেস্ট্রয়ার জন এস ম্যাককেইনের সংঘর্ষে নিখোঁজ ১০ নাবিকের সবাই মারা গেছেন। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
 
এক সপ্তাহ আগে সিঙ্গাপুরের উপকূলে মালাক্কা প্রণালীতে এই সংঘর্ষ হয়। গতকাল সোমবার মার্কিন সপ্তম নৌবহর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী ও ডুবুরিরা ইউএসএস জন ম্যাককেইনের ১০ নাবিকের মৃতদেহ উদ্ধার করেছে। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু