চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে ৩২ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানায়, গুইঝু প্রদেশের বিজি শহরের উপকণ্ঠে সোমবারের ভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে কমপক্ষে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে সাতজন আহত হয়েছে।
IMG0
তারা আরো জানায়, সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করছে। পিপলস ডেইলির টুইটার একাউন্টে দেয়া ভিডিও ফুটেজে পাহাড় ধসের দৃশ্য দেখা যায়। জাতীয় কর্তৃপক্ষ বিজি শহরের জন্য চতুর্থস্তরের সতর্কতা জারি করেছে।
IMG1
উল্লেখ্য, প্রচন্ড বর্ষণের পর বিশেষ করে চীনের প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিধসের ঘটনা ঘটে থাকে। গত জুন ও আগস্টে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় ধরনের ভূমিধসে ৩০ জনের বেশী নিহত ও বহুসংখ্যক লোক নিখোঁজ হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
