বৃষ্টির গান ‘ব্যাং ব্যাং’ নিয়ে আসছেন আহমেদ তোফায়েল

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৫:২৪
 
আহমেদ তোফায়েল, পেশায় সংবাদকর্মী, একটি বেসরকারি টিভি চ্যানেলে সিনিয়র জয়েন্ট নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থাপনা করছেন বিভিন্ন অনুষ্ঠানে, বর্তমানে নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করছেন তিনি।
 
গান ভালবাসেন নিজের মতো করে, গানকে বেছে নিয়েছেন প্রাণের টানে। ভেতরের গল্প আর সুরের ছন্দে বলতে চান কিছু কথা। আড়ালেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তোফায়েল, তবে সঙ্গীত চর্চায় কমতি রাখেননি কখনো।
 
‘আহা রে’ শিরোনামের একটি গান করে প্রশংসা পেয়েছিলেন, সেটা বেশ আগের গল্প। দীর্ঘ বিরতির পর আবারো আসছেন তিনি। আসছে ঈদে হাজির হচ্ছেন বৃষ্টির গান ব্যাং ব্যাং নামের একটি শিশুতোষ গান নিয়ে।
IMG0
ব্যাং ব্যাং গানে আহমেদ তোফায়েলের সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
 
সঙ্গীত পরিচালনা করেছেন তাসনুভ ও বুলেট। আর মিক্সিংয়ে নিলয়। ঈদে গানটি এফএম রেডিওতে আনরিলিজড ট্রাক হিসেবে শোনা যাবে বলে জানালেন এই সঙ্গীত শিল্পী।
 
আহমেদ তোফায়েল বলেন, ‘শিশুদের নিয়ে বাংলায় খুব বেশি গান করা হয় না। সেই শূন্যতা পুরণে ব্যাং ব্যাং একটি ছোট্ট প্রয়াস। এই গানের মাধ্যমে শিশুদের কেবল আনন্দ দেয়ার কথাই ভাবা হয়েছে।’ তিনি আরো জানান, শিশুদের নিয়ে বড় প্রজেক্ট রেডি আছে। পৃষ্ঠপোষকতা পেলে পুরো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তিনি।
 
ইত্তেফাক/আনিসুর