তৃনা মাহবুব নামের একজন উঠতি সঙ্গীত শিল্পীর গল্প। শিল্পী হিসেবে তার সম্ভাবনা যখন তুঙ্গে তখন গান পাগল এক যুবকের সাথে তার বিয়ে হয়। কিন্তু বাধ সাথে তার শশুরবাড়ি। সে বাড়ির কেউ তার গান করাটা পছন্দ করেনা। ফলে তৃনার গান গওয়া সম্পুর্ণ বন্ধ হয়ে যায়। তৃনার স্বামী একটি বিজ্ঞাপণী সংস্থায় সম্মানজনক পদেই কাজ করতেন। উপার্জনও ভালো ছিল। কিন্তু আকস্মিক বড় রকমের অসুখ ধরা পড়ে তার। চিকিৎসায় চলে যায় পরিবারসহ নিজের সকল সঞ্চয়। শারীরিক অসামর্থ ও দীর্ঘ অনুপস্থিতির কারনে তার চাকরীটাও চলে যায়। পরিবারের সকলেই তখন প্রায় দিশেহারা।
ঠিক তখনি তৃনা’র এক বন্ধু তাকে গানের অনুষ্ঠানে অংশগ্রহনের প্রস্তাব নিয়ে আসে। উচ্চবিত্ত পরিবারের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান। তৃনা খানিক অস্বস্তি নিয়ে হাসপাতালের কেবিনে অবস্থানরত স্বামীকে সে কথা বলে। তার স্বামীর এসব নিয়ে কখনো অস্বস্তি ছিলনা।
IMG0
কিন্তু চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার জন্যে আর কোনো উপায়ও অবশিষ্ট থাকেনা। শেষাবধি শশুর-শাশুরীও সংসারের প্রয়োজনের কারনে তৃনার গান করার প্রয়োজনটা সাময়িক মেনে নেয়।
এমনি একটি গল্প নিয়ে রচিত হয়েছে নাটক অন্যপাণের সুর। প্রসূন রহমানের চিত্রনাট্য ও তপু খানের পরিচালনায় নাটকে অভিনয় করছেন মৌসুমী হামিদ, মনির আহমেদ শাকিল, কল্যাণ কোরাইয়া, হাসান ইমাম, লায়লা হাসান এবং একটি বিশেষ চরিত্রে- সঙ্গীত শিল্পী শুভ্র দেব।
