রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে ৩,৪৬৩ কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১০:৩৪
রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে কর্মকর্তা পদে ৩ হাজার ৪৬৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মকর্তা (সাধারণ) পদে ৩ হাজার ৪৬৩ জন কর্মকর্তা নিয়োগ করা হবে।
 
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
 
বিস্তারিত দেখতে ক্লিক করুন erecruitment.bb.org.bd ঠিকানায়। 
 
ইত্তেফাক/এএম।