নরসিংদীতে দুই ইজিবাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার প্রসেনজিত্ কুমার সাহা (৬০) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটায় শহরের ডিসি রোড এ এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের শিববাগ এলাকার বাসিন্দা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার প্রসেনজিত্ কুমার সাহা ভেলানগর থেকে ইজিবাইক যোগে বাসায় আসার পথে ডিসি রোডের সিভিল সার্জন কার্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রসেনজিেক বহনকারী ইজিবাইকটি উল্টে গেলে ঘটনাস্থলেই প্রসেনজিত্ নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে তার লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। এদিকে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ কৃষি ব্যাংকের নরসিংদী অঞ্চলের কর্মকর্তারা তার বাড়িতে ছুটে যান এবং পরিবারের লোকজনদের সান্তনা দেন।
ইত্তেফাক/এএম।
