কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী ও ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক হয়েছে।
জানা যায়, গত ২৮ আগষ্ট একটি দস্যুতা মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে সাইফুল ইসলাম গাইন (৪৮) কে তার বাড়ি থেকে আটক করেন থানার সেকেন্ড অফিসার এস. আই. কাজী আবু জুবাইরসহ সঙ্গীয় ফোর্স। পরে তার স্বীকারোক্তিতে নিজ এলাকার গাছের নিচে পুতে রাখা অবস্থায় একটি ওয়ান সুটারগান উদ্ধার করে পুলিশ। অস্ত্রসহ আটক সন্ত্রাসী সাইফুল গাইন উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের মৃত মহুরুল গাইনের ছেলে।
অন্যদিকে মঙ্গলবার বিকালে থানার আমলা ক্যাম্প পুলিশ ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ এস. আই. শরিফুল ইসলাম ও এ. এস. আই. বাবুল শিকদার নওদা আজমপুর মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে থেকে কামাল হোসেন (৩০) ও মোহন মন্ডল (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের উভয়ের বাড়ি কুর্শা ইউনিয়নের কুর্ষা গ্রামে।
এ ব্যাপারে মিরপুর থানায় পৃৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু
