নিজেদের ক্রিকেট ইতিহাসে একবারই উপমহাদেশের মাটিতে ২শ’র বেশি রান তাড়া করে ম্যাচ জিততে পেরেছে অস্ট্রেলিয়া। তাও বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের কাছ থেকে ৩০৭ রানের টার্গেট পায় অসিরা। সেটি তারা টপকে গিয়েছিলো ৭ উইকেট হারিয়ে। অর্থাৎ ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
ওই ম্যাচের প্রথম ইনিংসে শাহরিয়ার নাফীসের ১৩৮ রানের সুবাদে ৪২৭ রান করেছিলো বাংলাদেশ। এরপর বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের ঘূর্ণিতে ২৬৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ১৫৮ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানে গুটিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত লিড ৩০৬-রান লিড পায় টাইগাররা। পরবর্তীতে অধিনায়ক রিকি পন্টিং-এর অপরাজিত ১১৮ রানের সুবাদে প্রথমবারের মত এশিয়ার মাটিতে ২শ’র বেশি রান তাড়া করে টেস্ট জয়ের স্বাদ নেয় অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/এমআর
