চতুর্থ দিনে ব্যাট করছে অস্ট্রেলিয়া

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১১:০৪
 
ঢাকা টেস্টে চতুর্থ দিনে  ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫৬ রান, বাংলাদেশের চাই ৮ উইকেট। তৃতীয় দিন টাইগারদের দেওয়া ২৬৫ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়েছিল দ্রুত। সেখান থেকে দলকে সঠিক পথে নিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেটে ১২১ রান। ওয়ার্নার ৮৫ ও  স্মিথ  ২৭  রান নিয়ে অপরাজিত আছেন। মিরাজ  ও সাকিব নিয়েছেন  ১টি করে উইকেট।
 
ইত্তেফাক/এমআর