কোরবানির ঈদ মানেই গরু কেনা, গরু রাখা এবং ঈদ পরবর্তী সময়ে মাংস বিতরণ করা। তাই ঈদের ৩ দিন দীপ্ত টিভিতে থাকছে নাটক ‘গল্পগুলো গরুর’। যেখানে প্রতিটি গল্পই আসলে কোরবানির গরু-ছাগলকে কেন্দ্র করে।
‘গল্পগুলো গরুর’ নাটক ৩টিতে অভিনয় করেছেন দেশের ৩ জন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ঈদের প্রথমদিন দেখা যাবে জাহিদ হাসান অভিনীত নাটক ‘ব্লাক বেঙ্গল-দ্য সেলফি হিরো’।
এই নাটকে আরও অভিনয় করেছেন টয়া। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে চঞ্চল চৌধুরী অভিনীত নাটক ‘কাজল রেখার কোরবানি’।
নাটকটিতে চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করেছেন পূর্ণিমা। ঈদের তৃতীয় দিন প্রচার হবে মোশাররফ করিম অভিনীত নাটক ‘ঢাকাইয়া কোরবানি’। মোশারফ করিমের সাথে তার স্ত্রী জুই এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গল্পগুলো গরুর নাটক ৩টি প্রচার হবে ঈদের ৩ দিন রাত ৮টা ৩০ মিনিটে দিপ্ত টিভিতে।
ইত্তেফাক/আনিসুর
