বগুড়ায় নদীতে ডুবে গৃহবধূ নিখোঁজ

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৩:০৯
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে ডুবে শিউলি খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার জয়শিং গ্রামের ওমর আলীর স্ত্রী। অাজ বুধবার সকালে জয়শিং ঘাটে এ ঘটনা ঘটে।
 
উপজেলার নিমগাছি ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় জানান, সকালে নদীতে মাছ ধোয়ার জন্য যান শিউলি। এক পর্যায়ে পা ফসকে নদীতে পড়ে পানির স্রোতে তিনি ভেসে যান। 
 
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইয়াকুব আলী বলেন, শিউলিকে উদ্ধারে প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/আরকেজি/এমআই