অস্ট্রেলিয়ার কপস হারবার শহরের সঙ্গীত শিল্পী গ্লেন ডোনেলি। সম্প্রতি ১৫ হাজার ফুট উপর থেকে স্কাইডাইভিং করেছেন তিনি। তবে আশ্চর্যের ব্যাপার হলো- আকাশ থেকে নীচে নেমে আসার পুরোটা সময় তিনি ভায়োলিন বাজিয়েছেন। যদিও এসময় তার গায়ে সুতোটি পর্যন্ত ছিলোনা।
IMG0
আর এই কর্মের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন তিনি। তবে ঠিক কী এমন কারণে তার এই অভিনব সিদ্ধান্ত, অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমকে তা জানিয়েছেন গ্লেন। জানালেন- মানুষকে সচেতন করতেই এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এর পেছনে তিনি নিজের দুঃসহ অতীত স্মৃতির গল্পও শোনান।
জানা গেছে, শৈশব থেকেই শারীরিক কিছু সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। আর এই কারণে নানা কটূক্তি ও হিংসার শিকার হতে হয় তাকে। তবে তাতেই দমে যাওয়ার পাত্র ছিলেন না গ্লেন। নিজের সুন্দর চিন্তা ও মননের জোরে বেছে নিয়েছেন বাদ্যযন্ত্রকে। দীর্ঘদিন ধরেই ক্লাসিক্যাল ভায়োলিন বাজান তিনি। তাই নিজের ৩০তম জন্মদিনে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এমনভাবেই স্কাইডাইভিং করলেন তিনি। বিবিসি ও টেলিগ্রাফ।
ইত্তেফাক/সেতু
