সভা সমাবেশ, মানব বন্ধন, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানাবিধ আয়োজনে পুরো আগস্ট মাসজুড়েই বঙ্গবন্ধু স্মরণে কর্মসূচি পালন করা হয়েছে। পটুয়াখালীতে এক্ষেত্রে কিছুটা ভিন্ন মাত্রা লক্ষ্য করা গেছে।
আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন তার নিজের এলাকার শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে ধারণা সৃষ্টির জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন । ইতোমধ্যে তিনি স্কুল কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ডাইরি ‘কারাগারের রোজনামচা’ বইটি তুলে দেন। এই বই নিয়ে আলোচনা শুনে শিক্ষার্থীরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ত্যাগ সম্পর্কে জানতে পারে।
IMG0
বঙ্গবন্ধুকে নিয়ে ভিন্নধর্মী এ আয়োজন সুধী জনের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক ইসমাইল হোসেনকে এ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গতানুগতিক ধারার বাইরে এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে আগ্রহী করে তুলবে। আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন এর কাছে এ কর্মসূচির উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, ‘কারাগারের রোজনামচা’ বইটি ইতিহাসের অনন্য দলিল। বঙ্গবন্ধুর জীবনাদর্শ জানতে এ বই সকলের পড়া উচিত।’
ইত্তেফাক/সাব্বির
