প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবদন্তি গায়ক এবং মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধকালে আবদুল জব্বারের অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার গানের মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন।
তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট গায়ক এবং বীর মুক্তিযোদ্ধাকে হারালো।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আবদুল জব্বার ৭৯ বছর বয়সে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান।
তিনি বঙ্গবন্ধু পদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পদকসহ (১৯৯৬) বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক ও সম্মাননা লাভ করেন। -বাসস
ইত্তেফাক/কেকে
