বন্যার পানি কমেছে ৮০ পয়েন্টে

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৬:৪৫
 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টের পানি হ্রাস ও ১০টির বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১৪ পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার একথা জানানো হয়েছে।
 
ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও গঙ্গা এবং সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। 
 
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবান ৭৯ মি. লি. ও চাঁদপুরে ৪৯ মি. লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/কেকে