জামালপুরে বিরল প্রজাতির বাঘের বাচ্চা উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৬:৫৩
 
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রাম থেকে অাজ বুধবার সকালে বিরল প্রজাতির মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় যুবকরা। বাচ্চাটিকে উদ্ধার করে মাদারগঞ্জ থানায় রাখা হয়েছে। 
 
জানা যায়, বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের একটি বাঁশবাগানে অাজ সকালে স্থানীয় যুবকরা একটি মেছো বাঘের বাচ্চা দেখতে পায়। 
 
বাচ্চাটি উদ্ধারের পর খাঁচায় আটকে রাখা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জামান, উপজেলা কৃষিকর্মকর্তা তানভীর আহম্মেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. বিল্লাল হোসেন, মাদারগঞ্জ সার্কেল অফিসার সামিউল ইসলাম এবং এসিল্যান্ড ঘটনাস্থলে আসেন।
  
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. বিল্লাল হোসেন জানান, এটি একটি মেছো বাঘের বাচ্চা। এর বয়স দেড় থেকে দুই মাস হতে পারে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কামারুজ্জামান জানান, বাচ্চাটিকে বনবিভাগের আওতায় দেয়া হবে।
 
ইত্তেফাক/কেকে